৩৩৩ নম্বরে ফোন করে চাইলেন সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন কলাপাড়া’র ইউএনও | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৩৩৩ নম্বরে ফোন করে চাইলেন সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন কলাপাড়া’র ইউএনও

৩৩৩ নম্বরে ফোন করে চাইলেন সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন কলাপাড়া’র ইউএনও

রিপোর্ট-রাসেল মোল্লাঃ
ছোট বেলায় বিভিন্ন বাসা-বাড়ির কাজ করতেন। দেখাশুনা করতেন অন্যের গরু। অর্থের অভাবে দ্বিতীয় শ্রেণীর পর আর লেখাপড়া করা সুযোগ হয়নি তার। নিজের কষ্টের কথা মনে করে, অপরের কষ্টে নিজেকে বিলিয়ে দেন তিনি। নিজের জমি নেই, শারীরিক ভাবে অক্ষম বয়োবৃদ্ধ বাবা-মা কে নিয়ে থাকেন অন্যের ভিটা ভাড়া নিয়ে। বলছি এক হোটেল কর্মচারী মো. মিন্টু মিয়ার কথা। বর্তমানে তিনি কলাপাড়া লঞ্চঘাট এলাকায় কালামের হোটেলে কাজ করেন।
মিন্টু মিয়া অনেক বছর আগ থেকে বিভিন্ন সময়ে মানষিক ভারসাম্যহীনদের দেখা শুনা করতেন। সম্প্রতি অজ্ঞাত পায়ে পঁচন ধরা মানষিক ভারসাম্যহীন এক নারীকে নিজ দায়িত্বে কলাপাড়া হাসপাতালের চিকিৎকের পরামর্শে ঔষধ কিনে পায়ের ক্ষত জায়গায় প্রায় তিনদিন পরিস্কার করে কিছুটা সুস্থ করে তুলেন। এরপর কোন উপায় না পেয়ে ৩৩৩ নম্বরে ফোন করে চাইলেন সহযোগীতা। যোগাযোগ করতে বললেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে কলাপাড়া হাপাতালে ভর্তি সহ নগদ অর্থ দিয়ে করলেন সহযোগীতা। বর্তমানে মানষিক ভারসাম্যহীন মহিলা কলাপাড়া স্বাস্থ্য কম্প্রেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মিন্টু মিয়া জানান, নিজের উপার্জনের টাকা দিয়ে সাধ্যমতে মানষিক ভারসাম্যহীনদের প্রায় খাবার কিনে দেই। এছাড়া শুক্রবার হোটেল থেকে ছুটি নিয়ে মানষিক ভারসাম্যহীনদের গোসল করা, চুল ও নক কাটা সহ মানুষের কাছ থেকে চেয়ে আনা পুরনো কাপড় পরিধান করিয়ে দেই। মঙ্গলবার পায়ে ক্ষত নিয়ে কলাপাড়া হাপাতালে ভর্তি হওয়া অজ্ঞত মহিলার পরিচয়ের জায়গায় আমার নিজ ঠিকানা ব্যবহার করতে হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মিন্টু মিয়ার কাছ থেকে এ মানষিক ভারসাম্যহীন পায়ে পচন ধরা রোগীর খবর পাই। খবরটি শোনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদারকে ফোন দিলে তিনি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। এছাড়া কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!