সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন
আমতলীতে আওয়ামীলীগ মনোনয়ন পেলেন যারা

আমতলীতে আওয়ামীলীগ মনোনয়ন পেলেন যারা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম , মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ আখতারুজ্জামান খাঁন বাদল ও মোসাঃ সোলেহী পারভীন মালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে শনিবার দলীয় মনোনয়ন বোর্ড সভায় এ মনোনয়ন দেয়া হয়।
জানাগেছে, বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ লক্ষে আমতলী উপজেলায় ৩৮ জন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শনিবার ঢাকা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় মনোনয়ন বোর্ডের আহবান করেন। ওই সভায় যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ঘোষনা করেন। উপজেলার গুলিশাখালী  আমতলী পৌর যুবলীগ সহ-সভাপতি এইচএম মনিরুল ইসলাম, কুকুয়া উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারোগাছিয়া উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ হারুন অর রশিদ হাওলাদার, হলদিয়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম মৃধা, চাওড়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান খান বাদল ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে একমাত্র নারী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মোসাঃ সোহেলী পারভীন মালাকে মনোনয়ন দেয়া হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলীয় মনোনয়ন সভায় আমতলী উপজেলায় ছয় জনকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা করবো। উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
উল্লেখ্য এ ছয়টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ, প্রত্যাহার ২৪ মার্চ ও ভোট গ্রহন ১১ এপিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!