তিন মাস পরে তালতলীতে করোনা ভাইরাসে এক যুবক আক্রান্ত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
তিন মাস পরে তালতলীতে করোনা ভাইরাসে এক যুবক আক্রান্ত

তিন মাস পরে তালতলীতে করোনা ভাইরাসে এক যুবক আক্রান্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী ছোট ভাইজোড়া গ্রামের ১৮ বছরের এক যুবক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিবারী। তিন মাস পরে তালতলীতে যুবক করোনায় আক্রান্ত হওয়ায় খবরে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এনিয়ে তালতলীতে গত এক বছরে ৭৬ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।
জানাগেছে, বরগুনার তালতলী উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের এক যুবক তেতুঁলবাড়ীয়া আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর আবেদন করেন। তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ওই যুবককে করোনা ভাইরাস পরীক্ষার নির্দেশ দেন। গত শনিবার ওই যুবক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা রবিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়ে দেয়। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ওই যুবকের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তালতলীতে ওই যুবক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের খবরে এলাকার  মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই যুবক বাসার আইসোলেশনে আছেন। এ নিয়ে গত এক বছরে তালতলী উপজেলায় করোনা ভাইরাসে ৭৬ জন আক্রান্ত হয়েছেন।
ওই যুবক মুঠোফোনে বলেন, আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রে চাকরীর আবেদন করি। তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাকে করোনা ভাইরাস পরীক্ষা করতে নির্দেশ দেন। করোনা ভাইরাস পরীক্ষায় আমার শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তিনি আরো বলেন, আমি বর্তমানে সুস্থ্য আছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে বাসার আসইসোলেশনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!