কলাপাড়ায় বসতঘরসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়ায় বসতঘরসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

কলাপাড়ায় বসতঘরসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার পুরান পোল সংলগ্ন ব্যবসায়ী আব্দুল হক প্যাদা ও জাফর হাওলাদারের দুইটি বসতঘরসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘর দুইটি পুড়ে গেছে। মধ্যরাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা গিয়ে নিয়ন্ত্রণে আনায় বাকিসব দোকানপাট রক্ষা পেলেও ওই দু’টি ঘর ও দোকান রক্ষা করা যায়নি। আগুন নেভাতে গিয়ে ফোরকান প্যাদা (৫০) ও বিচ্ছেদ তালুকদার (৩৫) আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে স্থানীয়রা ধারনা করছেন। দোকানিদের অভিযোগ, পুরনো পোলের কাছে মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা সিগারেট খেয়ে জ¦লন্ত অবস্থায় ফেলে রাখায় আগুনের সূত্রপাত ঘটতে পারে। লালুয়ার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, ক্ষতির শিকার দুই ব্যবসায়ীকে সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!