সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের ভাইয়ের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের ভাইয়ের বিরুদ্ধে মামলা

মো.এনামুল হকঃ
কলাপাড়ায় ছোট ভাইয়ের কাছ থেকে জমি বুঝে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে তারই আপন বড় ভাই সাবেক ইউপি মেম্বার মো. মজিবুর রহমান হাওলাদার। ঘটনার সূত্রে জানাযায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীপাড়া মৌজার জমি দীর্ঘ এক যুগ বিরোধ থাকার পর আপন ছোট ভাই নাজির হাওলাদার ও ছোট ভাইয়ের দুই ছেলের নামে আদালতে মামলা দায়ের করেছে বড় ভাই।
মামলার বিবরণে জানা গেছে, কলাপাড়া উপজেলাধীন ১৫ নং জে এল বানাতিপাড়া মৌজার এস এ ৯৬ নং খতিয়ানের ১৭১ দাগসহ অপর দাগে ২৯.৬৮ একর ভূমির রেকর্ডীয় মেছের আলী ও জয়গুন বিবির ওয়ারিশ আকব্বর প্যাদা ও সেলিনা বেগমের নিকট থেকে দুইখানা কবলা দলিলে ২৯ শতক এবং ওয়ারিশ হিসেবে মমতাজ বেগম ৩৩ শতক জমির মালিক হয়। লালুয়া ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর মজিবুর রহমানের স্ত্রী মমতাজ বেগম ওই জমির মালিক হলেও দীর্ঘদিন ধরে আপন ছোট ভাই নাজির হাওলাদার ও তার দুই ছেলে দাবি করে আসছিল। সম্প্রতি ওই জমিতে মমতাজ বেগম মাটি কেঁটে সীমানা দিতে গেলে তাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়  নাজির হাওলাদার ও তার দলবল। পরে বড় ভাই মজিবুর রহমান হাওলাদার বাদী হয়ে গত ৪ এপ্রিল ২০২১ তারিখে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নাজির হাওলাদারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে লালুয়া ইউনিয়নের চেয়ানম্যানকে তদন্ত সাপেক্ষে চল্লিশ দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সাবেক ইউপি মেম্বর মজিবুর রহমান জানান, আমাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অথচ আমার ও আমার মেয়ে জামাতা যশোরে কর্মরত এস আই রেজাউল নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন মিডিয়ায় ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই প্রকাশিত সংবাদে ভুল তথ্য দিয়ে রিপোর্ট হওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ জমি ১২ বছর পূর্বে আমার স্ত্রী মমতাজ বেগমের নামে ক্রয় করা। তিনি আরো জানান, তার ছোট ভাই নাজির হাওলাদারের বাসায় পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মামুন এর সহযোগীতায় আমাদের উপর বারবার হামলা চালানো হয়েছে। এব্যাপারে ছোট ভাই নাজির হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জমি আমার স্ত্রী ও দুই পুত্রের নামে ক্রয় করা। জমির কাজপত্র যাচাই করে দেখুক, তারা পেলে আমরা তা ছেড়ে দেবো।
লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.তারিকুল ইসলাম খান বলেন, উভয় পক্ষের কাগজ পত্র যাচাই করে দেখছি। জমির মালিক সাবেক ইউপি মেম্বার মজিবুর রহমান হাওলাদরের স্ত্রীর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!