মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র
কুয়াকাটায় অপহ্নত কিশোরীকে উদ্ধার; মামলা দায়ের

কুয়াকাটায় অপহ্নত কিশোরীকে উদ্ধার; মামলা দায়ের

রাসেল মোল্লাঃ

বরগুনা জেলার তালতলী থেকে কুয়াকাটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের সাড়ে ৫ ঘন্টা পর বুবধার রাত সাড়ে তিনটার দিকে কুয়াকাটা হাসপাতাল সংলগ্ন তুলাতলী এলাকায় থেকে অপহ্নত ওই কিশোরীকে উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। এসময় পুলিশ অপহরণে ব্যবহৃত (ঢাকা মেট্রো গ-১৯০৬৯৫) একটি প্রাইভেটকার জব্দ করেছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত অপহণের সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) ৬ জনের নাম উল্লেখসহ আরোও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছে ওই কিশোরীর বাবা ফারুক হোসেন।

মামলার বিররণে জানা যায়, গত বুধবার (৭ এপ্রিল) রাত ১০ টায় ৪ যুবক ওই কিশোরীকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। এতে সহযোগিতা করে আরও দুই যুবক। আপহরণকারীরা হলো- লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতানের ছেলে ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জুয়েল মুসুল্লী. ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের ছোট ভাই মামুন. স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হাওলাদারের ছেলে ছাত্রদল নেতা রনি. নাজমুল. শাহিন ও ইসমাইল।
পুলিশ সুত্রে আরও জানান, অপহরণকারীরা ওই কিশোরী নিয়ে রাত্রি যাপনের উদ্দ্যেশ্যে কুয়াকাটা ও মৎস্য বন্দর আলীপুরে আবাসিক হোটেলে খুঁজতে থাকে। লকডাউনে আবাসিক হোটেল বন্ধ থাকায় লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় অপহরণকারীদের দুই বন্ধুর সাথে মুঠো ফোনে কথা বলে তাদের বাসার উদ্যেশ্যে নিয়ে যায়।

এ অপহরণের বিষয়ে মোটরসাইকেল ড্রাইভার পুলিশকে জানান। মটরসাইকেল ড্রাইভারের তথ্য সুত্র ধরে অপহরণের সাড়ে ৫ ঘন্টা পর রাত সাড়ে ৩ টার দিকে অপহ্নত কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া ওই কিশোরীকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!