রাঙ্গাবালীতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
রাঙ্গাবালীতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

রাঙ্গাবালীতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোটরসাইকেলচাপায় রাকিব হোসাইন (১১) নামের প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার তুলাতুলি রাখাইন পল্লীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাকিব উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী আবাসনের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাখাইন পল্লীর সামনের রাস্তায় ৪০ দিনের কর্মসূচির আওতায় উন্নয়ন কাজ চলছিল। রাকিবের মা রহিমা বেগম ওই রাস্তায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত রোববার সকালে শারীরিক প্রতিবন্ধী ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে কাজ করতে যান রহিমা বেগম। দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে শিশুটি রাস্তার মাঝে চলে গেলে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!