সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২
ক্রেতা শুণ্য গদখালি’র ফুলের বাজার পানির দামে বিক্রি হচ্ছে ফুল

ক্রেতা শুণ্য গদখালি’র ফুলের বাজার পানির দামে বিক্রি হচ্ছে ফুল

মো: জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
প্রথম দফা লকডাউন শেষের পথে আবার শুরু হতে চলছে নতুন করে  লকডাউন। দফায় দফায় লকডাউনের ফলে দেশের ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালি’র ফুলের বাজার এখন ক্রেতা শুণ্য। বেনাপোল বা সাতক্ষীরা ছেড়ে  ঢাকা, চট্রগ্রাম কিংবা সিলেটের ঊদ্দ্যেশে ছাড়েনি কোন পরিবহন। ফলে অবিক্রিত অবস্থায়  রাস্তার পাশে পড়ে আছে বস্তা বস্তা ফুল। ফলে অবিক্রিত  অবস্থায় ক্ষেতে পড়ে আছে  কয়েক কোটি টাকার ফুল।ফুল তুলে বিক্রি করার কোন ব্যবস্থা না থাকায় চাষিরা ক্ষেত থেকে টাকা খরচ করে ফুল তুলছে না। গদখালির  কৃষকদের বুক জুড়ে শুরু হয়েছে কষ্টের মাতম।  করোনার ভয়াবহতা ঠেকাতে সরকারের দেয়া সাত দিনের লকডাউনের প্রথম দিনেই চরম ধ্বস নেমেছে ফুলের বাজারে।  বিশেষ করে পরিবহন বন্ধ থাকায় ফুল চাষিরা পড়েছেন মহা বিপাকে।  পানির চেয়ে কম দর হেঁকেও খদ্দের পাচ্ছে না ফুল চাষিরা।  আজ  সোমবার সকালে  গদখালির ফুলের বাজার ঘুরে দেখা যায়,  বস্তা বস্তা গোলাপ বিক্রির অপেক্ষায়  পড়ে আছে সাথে রজনীগন্ধা ও গøাডিওলাস সহ বিভিন্ন জাতের ফুল। ফুল চাষিদের মধ্যে বিরাজ করছে হাহাকার। রিক্সা ভ্যানে ফেরি করেও বিক্রি হচ্ছে না কোন ফুল। নাভারন,বেনাপোল ঝিকরগাছা বাগআঁচড়া বাজারে ফেরি করেও ক্রেতা পাচ্ছে না ফেরিওয়াল। দোকানপাট  বন্ধ থাকায় বাজারে  লোকজনের চাপ কম। ফলে ফুলের ক্রেতা নেই বলে জানালেন ফুল বিক্রেতা হাসান। চাষিরা জানান, ৭ দিনে গোলাপের ক্ষেতের অনেক ফুল শুকিয়ে গেছে। লকডাউন যদি কোন কারনে বেড়ে যায় তাহলে চাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ আপন নিউজকে বলেন, এ বছর গøাডিওলাস চাষ করা হয়েছে হেক্টর ২৭২ রজনীগন্ধা ১৬৫ এবং গোলাপ ১০৫ হেক্টর  গাদা ৫৫ জারবেরা ২২ এবং রথষ্টিক ফুলের চাষ করা হয়েছে ৫ হেক্টর জমিতে। ২০১৯ সালে  গøাডিওলাস বিক্রি হয়েছিল ১১ কোটি ৩৪ লাখ, রজনীগন্ধা ৪ কোটি ৯৬ লাখ এবং গোলাপ ফুল বিক্রি হয়েছিল প্রায় ১২ কোটি টাকার। ফুল চাষীরা  ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋন নিয়ে  ফুল চাষ করেছে। ফুলের ন্যায্য দাম না পেলে ব্যাংক ঋন মেটাতে জমি বিক্রি ছাড়া পথ থাকবে না। গত  ৭ দিন লকডাউনে প্রায় ১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে কৃষিকর্তা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!