মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সোমবার রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ইউসুফ শিকদারকে প্রধান আসামী করে তিন জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে প্রধান আসামী ইউসুফ সিকদার (২১), খলিল সিকদার (৫৫) ও হাসান সিকদার (২৬) কে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার পথে ইউসুফ পিতা ও ভাইয়ের সহযোগিতায় তাকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply