শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
দেশে করোনায় প্রাণ গেল আরও ৭৭ জনের

দেশে করোনায় প্রাণ গেল আরও ৭৭ জনের

অনলাইন ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টা নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ছয় লাখ ৭২ হাজার ৩১৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৪২৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২০৬টি। এখন পর্যন্ত ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৪৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক শূন্য ৯ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং নারী ৩৪ জন। এখন পর্যন্ত পুরুষ আট হাজার ২৬৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছে তিন হাজার ৩৬ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!