গলাচিপায় মাছের সাথে এ কেমন শত্রুতা | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় মাছের সাথে এ কেমন শত্রুতা

গলাচিপায় মাছের সাথে এ কেমন শত্রুতা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় এক মৎস্য চাষির ঘেরে বিষ দিয়ে ৩ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মাছের সাথে এ কেমন শত্রুতা। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের মো. ফোকান হোসেন সর্দার ১ একর ২০ শতাংশ ভূমি ঘের করে বিভিন্ন প্রজাতির কার্প জাতের মাছ চাষ করে আসছিল।বুধবার সকালে ঘেরের মারা মাছ ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মো. ফোকান হোসেন সর্দার বলেন, রুই, কাতল, মৃগেল, গলদা চিংড়িসহ বিভিন্ন জাতের ২০ হাজার মাছ চাষ করেন তিনি। দুর্বৃত্তরা বিষ দিয়ে তার চাষকরা মাছ মেরে ফেলেছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!