মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন
তালতলীতে পুর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে নারীসহ আহত-৪

তালতলীতে পুর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে নারীসহ আহত-৪

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা ঘটেছে সোমবার সকালে।
জানাগেছে, উপজেলার গেন্ডামারা গ্রামের সোবাহান হাওলাদারের সাথে প্রতিবেশী মোস্তফা খাঁনের সাথে একটি মামলার স্বাক্ষী নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে মোস্তফা খানের ২০টি রাজহাঁস সোবাহান হাওলাদারের বাড়ীর সামনে মাঠে ছেড়ে দেয় এমন দাবী সোবাহান হাওলাদারের স্ত্রী গোলভানু বেগমের। এ সময় সোবাহান হাওলাদারের স্ত্রী গোলভানু হাঁস তাদের বাড়ীর সামনে রেখে যেতে মোস্তফা খাঁনকে নিষেধ করে। এ নিয়ে সোবাহান হাওলাদার ও মোস্তফা খানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের চারজন আহত হয়েছে। গুরুতর সোবাহান হাওলাদার তার স্ত্রী গোলভানু ও মোস্তফা খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোবাহান হাওলাদার বলেন, মোস্তফা খাঁনের ২০টি রাজহাঁসে আমার বাড়ীর ক্ষতি করছিল আমি এর প্রতিবাদ করলে আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়েছে। আমি এ ঘটনায় শাস্তি দাবী করছি।
মোস্তফা খান বলেন, সোবাহান হাওলাদারের একটি মামলায় আমি স্বাক্ষী দেওয়ায় আমার উপরে ক্ষিপ্ত হয়ে অহেতুক রাজহাঁসের অজুহাত এনে আমাকে ও আমার ছেলেকে মারধর করেছে।
এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মিজানুর রহমান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!