সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়িতে যুবককে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ

কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়িতে যুবককে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ

কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়িতে যুবককে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ
আপন নিউজ রিপোর্ট।।
কলাপাড়ার লালুয়ার বানাতিবাজার নৌ- পুলিশ ফাঁড়িতে মো. আমির হোসাইন (২৫) কে ডেকে এনে দুই হাতে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মাগরিব নামাজের পর লালুয়ার বানাতি বাজার নৌ-পুলিশ ফাঁড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। সে উপজেলার লালুয়া ইউনিয়নের ১১ নং হাওলা গ্রামের মৃত মীর মোশাররফ হোসেনের ছেলে। নির্যাতনের খবর পেয়ে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে ভর্তি মো. আমির হোসাইন বলেন,
ঘটনার দিন দুপুরে তার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যায। আমার শশুর বানাতিপাড়া গ্রামের শহিদুল ইসলাম খান ওই নৌ-পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে। এঘটনায় শুক্রবার মাগরিবের আগে আগে মোবাইল ফোনে ডেকে নিয়ে নৌ-পুলিশ ফাঁড়িতে এস আই মামুন ও কনষ্টবল সুমন সহ ৩/৪ জন পুলিশ আমাকে দুই হাতে হাতকড়া পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এছাড়াও নির্যাতনের সময় মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলে তিনি অভিযোগ করেন।
মো. আমির হোসাইনের বড় ভাই শওকত মীর (৩৫) বলেন, নির্যাতনের খবর জানতে পেরে  আমিসহ আমাদের ৩ ভাই নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে নির্যাতনের কারন জানতে চাইলে তারা উল্টো আমাদের হুমকি দেয এবং ভয়-ভীতি দেখায়। পরে ভাইকে ফাঁড়ি থেকে কলাপাড়া হাসপাতাল ভর্তি করি।
এব্যাপারে বানাতিবাজার নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মামুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমিরের সাথে তার বউয়ের ঝগড়া নিয়ে নৌ-পুলিশ ফাঁড়িতে বসে বসে হয়েছে, ওই ধরনের কোন নির্যাতনের ঘটনা ঘটেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!