গলাচিপায় বসত ঘরে হামলা-ভাংচুর করায় থানায় অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় বসত ঘরে হামলা-ভাংচুর করায় থানায় অভিযোগ

গলাচিপায় বসত ঘরে হামলা-ভাংচুর করায় থানায় অভিযোগ

গলাচিপায় বসত ঘরে হামলা-ভাংচুর করায় থানায় অভিযোগ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় বসত ঘরে ভাংচুর ও হামলা করায় থানায় অভিযোগ করেছে ঘর মালিক মো. কুদ্দুস মৃধা। কুদ্দুস মৃধা হচ্ছেন উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের আলী আকব্বর হাওলাদারের ছেলে। ঘটনা সূত্রে ও কুদ্দুস মৃধা জানান, গত মঙ্গলবার (১১ মে) সকাল ১০ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের একই গ্রামের রিফাত মৃধাসহ আরো নাম না জানা অনেকে আমার বসত ঘরে হামলা করে। কুদ্দুস মৃধা আরও জানান, বিগত এক বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কুদ্দুস মৃধাকে একটি ঘর প্রদান করেন। সেই ঘরটি প্রতিপক্ষরা ভাংচুর করে। এ বিষয়ে রিফাত মৃধার মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। কুদ্দুস মৃধা ওই রাতেই বাদী হয়ে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। গলাচিপা থানা ওসি আর এম শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!