সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
কুয়াকাটায় ৪ আবাসিক হোটেলে ৩৯ হাজার টাকা জরিমানা
আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় করোনাকালীন লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে চারটি আবাসিক হোটেল খোলা রাখার অভিযোগে ৩৯ হাজার চার শ’ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও এসময় হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত কয়েকজ নারীকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকেল থেকে রাত অবধি কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন।
জানা গেছে, হোটেল সি-কুইন, হোটেল রিসমন লিঃ ও রুম ব্যবহারকারী উজিরপুরের বাসীন্দা মোঃ শহিদুল ইসলাম, হোটেল নিউ প্যালেস ও হোটেল নিউ সিলভার ক্রাউন কর্তৃপক্ষকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply