মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
৯৯৯ কল-এ ঝিনাইদাহ’র শিশু শিক্ষার্থী কলাপাড়া থেকে উদ্ধার

৯৯৯ কল-এ ঝিনাইদাহ’র শিশু শিক্ষার্থী কলাপাড়া থেকে উদ্ধার

৯৯৯ কল-এ ঝিনাইদাহ’র শিশু শিক্ষার্থী কলাপাড়া থেকে উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ ঝিনাইদাহ’র শিশু শিক্ষার্থী সিরাজুল ইসলাম (১২) কে কলাপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯ হেল্পলাইনের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ওই শিশু শিক্ষার্থী পরে খুজে পেয়েছে তার পরিবারকে। মঙ্গলবার রাত ১০ টায় কলাপাড়া থানা পুলিশ ওই শিক্ষার্থীর পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন।

পুলিশ জানান, গত শনিবার এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে ঝিনাইদাহ সদর উপজেলা থেকে কলাপাড়ার নীলগঞ্জ নিয়ে আসে। পরে পাখিমারা বাজারে ফেলে রেখে চালক পালিয়ে যায়। অপরিচিত এলাকায় কান্নাজড়িত কন্ঠে ওই শিক্ষার্থী বাজারে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করতে থাকে। এসময় স্থানীয়রা তাকে দেখে হেল্পলাইন ৯৯৯- এ কল দিয়ে কলাপাড়া থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করে। তার পরিবারকে খুজে পায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা কলাপাড়া থানায় এলে সিরাজুলকে কাছে হস্তান্তর করে।
সে ঝিনাইদার কালিপুর এলাকার মহিলা কলেজ পাড়ার পিতা মৃত চাঁন মিয়া ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। রাতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!