সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবীতে আমতলীতে মানববন্ধন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবীতে আমতলীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবীতে আমতলীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবীতে আমতলীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক মোসাঃ রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিবাদ অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ কর্তকর্তা কর্তৃক হেনেস্থা, মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবীতে আমতলীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার পৌর শহরের সাকিব প্লাজার সামনে আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিম বাদলের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সিকদারের স ালনায় মানববন্ধনে ঘটনার তীব্র নিন্দা ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, বরগুনা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আরিফ-উল –হাসান আরিফ, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাংবাদিক জাকির হোসেন ও জিএম মুছা। উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ নাশির উদ্দিন হাওলাদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, মোঃ নাশির মাহমুদ, মোঃ নুহু-উল আলম নবীন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তিঠু ও উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন খাঁন প্রমুখ। মানববন্ধনে অর্ধশত সাংবাদিকসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!