কলাপাড়ায় শ্বশুরবাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাই মারাত্মক আহত | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় শ্বশুরবাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাই মারাত্মক আহত

কলাপাড়ায় শ্বশুরবাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাই মারাত্মক আহত

কলাপাড়ায় শ্বশুরবাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাই মারাত্মক আহত

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় শ্বশুরবাড়ির বিদ্যুতের খুঁটিতে লাগানো ট্রান্সমিটারের কপ্পার থেকে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মকভাবে জখম হয়েছে জামাই টুটুল (২০)।

শনিবার সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের চর চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

সে তুলাতলী গ্রামের ইউনুসের ছেলে।

শ্বশুরবাড়ি সূত্রে জানা যায়, বিদ্যুতের খুঁটিতে ট্রান্সমিটারের কপ্পার সরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ না থাকায় শশুর বাড়ি আসা নতুন জামাই আহত টুটুল বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সমিটারের কপ্পার বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। শ্বশুরবাড়ির লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলাপাড়া হাসপাতাল নিয়ে আসে। কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ মোঃ মাহমুদুর রহমান জানান, শরীরের ৩ অংশের দুই অংশেই বিদ্যুৎপৃষ্ঠ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!