কলাপাড়ায় আক্কাসের চিকিৎসার জন্য সাহায্য করলেন এমপি মহিব্বুর রহমান | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় আক্কাসের চিকিৎসার জন্য সাহায্য করলেন এমপি মহিব্বুর রহমান

কলাপাড়ায় আক্কাসের চিকিৎসার জন্য সাহায্য করলেন এমপি মহিব্বুর রহমান

কলাপাড়ায় আক্কাসের চিকিৎসার জন্য সাহায্য করলেন এমপি মহিব্বুর রহমান

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের মাে. আক্কাস খন্দকারের চিকিৎসার জন্য নগদ আর্থিক সাহায্য করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। রোববার ( ২৩ মে) সকালে কলাপাড়া পৌর শহরের নিজ বাসভবনে এই নগদ অনুদান প্রদান করেন। এমপি ফোনে আক্কাসের সাথে যােগাযােগ করলে সে বাসায় আসলে তার চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করেন। এবং সরকারি ভাবে তাকে সাহায্য করার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, বালিয়াতলী ইউনিয়নের ছােট বালিয়াতলী গ্রামের প্রতিবন্ধী রাজ্জাক খন্দকারের ছেলে আক্কাস খন্দকার দুই বছর আগে ১২ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে মেরুদ্বন্ডের সব কয়টি হাড় ভেঙ্গে যায় । তার চিকিৎসা খরচ করতে না পারায় তার পা দুটি আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে । এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য আবেদন করেছে অসহায় পরিবারটি। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এসকল সাহায্য পেয়ে কিছুটা হলেও আক্কাসকে চিকিৎসা করাতে পারছে।
আক্কাসের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিত্বের এগিয়ে আসার আহ্বান জানান দরিদ্র পরিবারটি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!