আমতলীতে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন; ভোগান্তিতে ১৫ হাজার মানুষ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন; ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

আমতলীতে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন; ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

আমতলীতে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন; ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর খালের মুছুল্লি বাড়ী সংলগ্ন আয়রন ব্রীজ মঙ্গল সকালে ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পরেছে। এতে ভোগান্তিতে পরেছে ৮ গ্রামের ১৫ হাজার মানুষ। দ্রুত ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন ব্রীজ পরিদর্শনে লোক পাঠিয়েছেন।




জানাগেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর খালে মুছুল্লি বাড়ীর সংলগ্ন স্থানে আয়রন ব্রীজ নির্মাণ করে। ওই সময় ঠিকাদার নিম্নমানের কাজ করায় দুই বছরের মাথায় ব্রীজ নড়বড়ে হয়ে পড়ে। ২০১২ সালে ওই ব্রীজের একটি অংশ দেবে যায়। গত ৯ বছর ধরে দেবে যাওয়ায় ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের ৮ গ্রামের ১৫ হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে। মঙ্গলবার সকালে সোনাখালী পাড় থেকে মাঝখানের ব্রীজের অংশ ভেঙ্গে নদীতে পড়ে গেছে। এতে যোগাযোগ বিছিন্ন হয়ে পরেছে আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর, গেরাবুনিয়া, সোনাখালী, দরিটানা, পশ্চিম সোনাখালী ও আমতলাসহ ৮ টি গ্রামের। যোগাযোগ বিছিন্ন হওয়ায় ভোগান্তিতে পরেছে ওই ইউনিয়নের অন্তত ১৫ হাজার মানুষ। ব্রীজ ভেঙ্গে যাওয়ায় চলাচল বন্ধ রয়েছে। দ্রুত ভাঙ্গা ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, সোনাখালী পাড় থেকে মাঝখান পর্যন্ত ব্রীজ ভেঙ্গে খালে পড়ে আছে। সকল যোগাযোগ বিছিন্ন। মানুষ ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।




গাজীপুর গ্রামের ব্যবসায়ী মনিরুল ইসলাম মুসুল্লী ও বেল্লাল গাজী বলেন, মঙ্গলবার সকালে হঠাৎ করে সোনাখালী পাড়ের ব্রীজের একটি অংশ ভেঙ্গে খালে পরে গেছে। এতে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারা আরো বলেন, প্রতিদিন এই ব্রীজ দিয়ে অন্তত ৩-৪ হাজার মানুুষ চলাচল করতো। সেই মানুষগুলোর যাতায়াত বন্ধ হয়ে গেছে।
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, ঠিকাদার নিম্নমানের কাজ করায় নির্মাণের চার বছরের মাথায় ব্রীজ দেবে যায়। গত ৯ বছর ধরে ওই দেবে যাওয়া ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। এখন ব্রীজ ভেঙ্গে যাওয়ায় ৮ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের চলাচলে ভোগান্তিতে পরেছে। দ্রুত ব্রীজ নির্মাণ করে মানুষের ভোগান্তি লাঘবের দাবী জানান তিনি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ভাঙ্গা ব্রীজ পরিদর্শনে লোক পাঠিয়েছি। পরিদর্শন শেষে কার্যকরী ব্যবস্থা গ্রহনে বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলীকে প্রতিবেদন দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!