কলাপাড়ায় শ্বাশানের জমি দখল করে দোকান ঘর তােলার অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় শ্বাশানের জমি দখল করে দোকান ঘর তােলার অভিযোগ

কলাপাড়ায় শ্বাশানের জমি দখল করে দোকান ঘর তােলার অভিযোগ

কলাপাড়ায় শ্বাশানের জমি দখল করে দোকান ঘর তােলার অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়া পৌর শহরের শ্বাশানের জমি দখল করে দোকান ঘর তােলার পায়তারা। শ্বাশান সংস্কার করতে গেলে বাধা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ।

এঘটনায় মঙ্গলবার (৮ জুন) কলাপাড়া থানা এবং এর আগে গত ৩১ মে পারিবারিক শশ্মশান উন্মোক্ত করে সংস্কারের জন্য পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছেন পৌর শহরের ১ নং ওয়ার্ডের নাচনাপাড়ার স্থায়ী বাসিন্দা বিধান বিশ্বাস। মঙ্গলবার দুপুরে কলাপাড়া থানার পুলিশ পরিদর্শন করেছেন।




ওই লিখিত অভিযোগে বিধান বিশ্বাস উল্লেখ করেছেন, শান্তি রঞ্জন হাওলাদার, পিতা-মৃত নগেন চন্দ্র হাওলাদার , সাং – নাচনাপাড়া, তিনি আমার প্রতিবেশী। তার সাথে দীর্ঘদিন ধরে আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরােধ চলছে।

মৌজা-খেপুপাড়া, জেএল নং-০৬, খতিয়ান নং -৩৭৮, মেটি জমি- ২.০০ শতাংশ দাগ নং-২৫১ এর সম্পত্তিতে আমাদের পারিবারিক শ্বাশান রয়েছে।

আমার ঠাকুর দাদা মৃত রাম চরণ বিশ্বাস এর শ্মশান নাচনাপাড়া ফেরীঘাট সংলগ্ন শান্তি রঞ্জন হাওলাদারের দোকানের পিছনে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। আমার বাবা মৃত্যুবরন করার পূর্বে ওই শ্মশান আমাকে সংস্কার করার কথা বলে যান।
আমি আমার বাবার মৃত্যুর পর পরই আমার ঠাকুর দাদার ওই শ্মশানটি সংস্কার করার জন্য চেষ্টা করছি। সেখানে দেখা যায় শান্তি রঞ্জন হাওলাদার শ্মশানটির উপর টিনের দোকান ঘর করে ভাড়া দিচ্ছে। আমি আমার ঠাকুর দাদার ওই শ্মশান হইতে দোকান ঘর উঠাইয়া নিতে বললে শান্তি রঞ্জন হাওলাদার আমাকে ভীষণভাবে দাবায় ও ধমকায়। বর্তমানে আমার ঠাকুর দাদার শ্মশান নিয়ে শান্তি রঞ্জন হাওলাদারের সাথে গুরুতর শান্তি ভংগের সম্ভাবনা রয়েছে।

তিনি তার ঠাকুর দাদার শ্মশান হইতে দোকান ঘর উঠাইয়া নিতে এবং শ্মশান সংস্কার করতে পারে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!