কলাপাড়া মৎস্য কর্মকর্তার দুর্নীতি; অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জেলেরা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়া মৎস্য কর্মকর্তার দুর্নীতি; অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জেলেরা

কলাপাড়া মৎস্য কর্মকর্তার দুর্নীতি; অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জেলেরা

কলাপাড়া মৎস্য কর্মকর্তার দুর্নীতি; অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জেলেরা

বিশেষ প্রতিনিধিঃ কলাপাড়া মৎস্য কর্মকর্তা অপু সাহার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে আলিপুর ট্রলার মালিক ও মাঝি সমিতি।
উপজেলার আলিপুর মৎস্যবন্দরে বুধবার (৯ জুন) দুপুর ১২ টার দিকে অনুষ্ঠিত এ মিছিল, সমাবেশে শতাধিক ট্রলার মালিক এবং মাঝি অংশ নেয়। সমাবেশে ভুক্তভোগী জেলেরা মৎস্য কর্মকর্তা অপু সাহার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন। এমনকি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ট্রলার প্রতি ১০ হাজার টাকা করে গ্রহন করে জেলেদের মাছ ধরার অনুমতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সহ জেলেদের সরকারী প্রনোদনা প্রাপ্তির সুবিধাভোগীদের তালিকা তৈরী নিয়েও দুর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করেন জেলেরা।



জেলে ইউসুফ মাঝি বলেন, ‘কুয়াকাটা, গঙ্গামতির জেলেদের কাছ থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ট্রলার প্রতি ১০ হাজার টাকা করে গ্রহন করে জেলেদের মাছ ধরার অনুমতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। ফলশ্রুতিতে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে আলিপুর-কুয়াকাটা মৎস্য বন্দরে অবাধে চলছে মাছ ক্রয় বিক্রয় কার্যক্রম।’

ট্রলার মালিক সাখাওয়াত হোসেন বলেন, ‘আজকের ট্রলার মালিক ও মাঝিদের নিয়ে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার জন্য মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় প্রশিক্ষনে অংশ নেয়ার জন্য জেলেদের তালিকা সঠিকভাবে করার জন্য তাকে বলায় তিনি উত্তেজিত হয়ে সমস্ত মাঝিদের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে প্রশিক্ষণ না দিয়ে অন্যত্র চলে যান ।’




এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা অভিযোগ অস্বীকার কবে বলেন, ‘জেলেদের ভিতরে অভ্যন্তরীণ এবং রাজনৈতিক কোন্দল থাকার কারনে তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি। এবং এই কোন্দল নিরসনের জন্য তিনি চেষ্টা করেছেন কিন্তু তারা তা না মানায় আজ প্রশিক্ষন হয়নি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!