গলাচিপায় র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপায় র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপায় র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৫/০৬/২০২১ইং তারিখ আনুমানিক ২০:৪৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮:১৫ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গলাচিপার পশ্চিম কাচারিকান্দা সাকিনস্থ জনৈক মামুন ফরাজী (৩৩), পিতা-মৃত নূর মৌলভী ফরাজী এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক আনুমানিক ২০:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ মিরাজ বয়াতি (২৫), পিতা- মোঃ জামাল বয়াতি, সাং-চাঁনদের হাওলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন অটোবাইক চালক হলেও গাঁজাই তারদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ০২ (দুই) কেজি কথিত গাঁজা, গাঁজা বিক্রয়ের জন্য ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীম এবং ০১ (এক) টি মোটরসাইলেক উদ্ধার করা হয়। কথিত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!