কলাপাড়ায় অপহৃত ছাত্রী ১২ দিন পর উদ্ধার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় অপহৃত ছাত্রী ১২ দিন পর উদ্ধার

কলাপাড়ায় অপহৃত ছাত্রী ১২ দিন পর উদ্ধার

কলাপাড়ায় অপহৃত ছাত্রী ১২ দিন পর উদ্ধার

চঞ্চল সাহা।। কলাপাড়ায় অপহরনের ১২ দিন পর অপহৃত ছাত্রী মো.বুশরা জাহান (১৫) কে পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৬ জুন রাতে বুশরা জাহানের পিতা বসির আহম্মেদ বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে আসামীরা হলো শান্ত মৃধা, খোকন মৃধা ও সুরাইয়া আক্তার পপি। তবে পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।




মামলা বিবরন ও পুলিশ সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বুশরাকে ৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে আসামীদের যোগসাজশে পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে কতিপয় দূর্বত্তরা মোটর সাইকেল যোগে অপহরন করে নেয়। দীর্ঘদিন খোঁজাখুজির পর তাকে না পেয়ে বুধবার (১৬ জুন) থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়। মামলার একদিন পর হলদিবাড়িয়া সড়কে দাড়াঁনো অবস্থায় বুশরা জাহানকে উদ্ধার করা হয়। তার বাড়ী উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.দাউদুল আলম জানান, অপহৃত ছাত্রী বুশরা জাহানকে হলদিবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। তবে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!