শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পূর্ণবাসন ও সহায়তার দাবিতে মানববন্ধন

কুয়াকাটায় ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পূর্ণবাসন ও সহায়তার দাবিতে মানববন্ধন

কুয়াকাটায় ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পূর্ণবাসন ও সহায়তার দাবিতে মানববন্ধন

আপন নিউজ অফিস।। ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে কুয়াকাটা সৈকতের অর্ধশতাধিক ক্ষুদ্র ও ট্যুরিজম ব্যবসায়ীদের পূণর্বাসন ও তাদের স্থায়ী ব্যবসা কেন্দ্র করে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বেলা ১১টায় কুয়াকাটা সৈকতের প্রধান সড়কে বেড়িবাঁধের বাইরের ক্ষতিগ্রস্থ্য ছিন্নমূল ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।




শুটকি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্বাস কাজীর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিজম ব্যবসায়ী কে এম বাচ্চু প্রমুখ। শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নিয়ে তাদের ক্ষয়ক্ষতি নিরুপন করে ক্ষতিপূরণের দাবি জানান।

সভায় বক্তারা বলেন, ইয়াসের জলোচ্ছাসের তান্ডবে কুয়াকাটা সৈকতের অর্ধশতাধিক শুটকি, ঝিনুক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ক্ষতিগ্রস্থ্য হয়েছে। পর্যটন স্পট বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করা ব্যবসায়ীরা তাদের ছোট্র ঝুপড়িগুলো সরকারি জমিতে রেখে দেয়। কিন্তু গত বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন প্রায় ৩৬ টি ঝুপড়ি দোকান ভেঙ্গে দেয়।

ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন কর্মহীন থাকায় কুয়াকাটার দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় তাদের স্থাপনাগুলো ভেঙ্গে দেয়ায় আবার লোকসানের কবলে পড়েছে। তাই ব্যবসায়ীরা কুয়াকাটায় সরকারিভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পূণর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!