কলাপাড়ায় ৩৫ পাউন্ড কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ৩৫ পাউন্ড কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় ৩৫ পাউন্ড কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ৩৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার শেষ বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের’র সভাতিতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি।




এছাড়া অন্যন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। সভা শেষে ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে কুয়াকাটা ও মহিপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!