কলাপাড়ায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই-বাছাই অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই-বাছাই অনুষ্ঠিত

কলাপাড়ায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই-বাছাই অনুষ্ঠিত

আপন নিউজ অফিস।। কলাপাড়ার ৮নং ধানখালী ইউনিয়ন এবং ১২ নং ইউনিয়নের ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ূন কবির এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান।




এ সময় উপস্থিত ছিলেন ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন তালুকদার, চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতি লাল ভাট, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মো.হান্নান, চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবুল, ধানখালী এবং চম্পাপুর ইউপির সচিব, সকল ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য সহ উভয় ইউপির সুবিধাভোগী মানুষ।

এ সময় ধানখালী ইউপির ১৩৬ জন এবং চম্পাপুর ইউপির ১২০ জন ক শ্রেণির(ভূমিহীন এবং গৃহহীন) এবং খ শ্রেণীর(গৃহহীন) পরিবারের আবেদন যাচাই বাছাই করা হয়।

ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আমরা চাই প্রকৃত গরীব লোকের মধ্যে বন্ঠন হোক। তিনি আরও জানান, মঙ্গলবার করোনা ক্ষতিগ্রস্ত তিনশতাধিক গরীব লোককে জি আর প্রকল্পের আওতায় ১০ কেজি চালসহ ডাল, তৈল, আলু এবং সাবান বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান জানান, প্রতিটি ইউনিয়ন থেকে শ্রেণির ৫০ জন এবং খ শ্রেণির ৫০ জন অসহায় পরিবার বাছাই করার লক্ষে আজকের এ আয়োজন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ূন কবির জানান, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে প্রকৃত গরীব মানুষ যাতে সুবিধা পায় সে লক্ষে যাচাই-বাছাই করাই আজকের এই কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক “মুজিব শতবর্ষের কোন মানুষ গৃহহীন থাকবেনা” শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে কলাপাড়া উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভায় এ যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!