কলাপাড়ায় করোনা বিধিনিষেধ না মানায় ১৮ জনকে ৩৪ হাজার ৮০০ টাকা অর্থদন্ড | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় করোনা বিধিনিষেধ না মানায় ১৮ জনকে ৩৪ হাজার ৮০০ টাকা অর্থদন্ড

কলাপাড়ায় করোনা বিধিনিষেধ না মানায় ১৮ জনকে ৩৪ হাজার ৮০০ টাকা অর্থদন্ড

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় করোনা বিধিনিষেধ না মানায় ১৮ জনকে ৩৪ হাজার ৮০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাপাড়া পৌরশহরের নতুন বাজার, পাখিমারা বাজার ও শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।



ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল। এসময় শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থদন্ডকৃতরা হচ্ছে কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের এ জে ইলেকট্রনিক্স ১২ হাজার, অশোক এন্ড ব্রাদার্স ৫ হাজার, সাব্বির টেইলার্স ৩ হাজার, ইয়াস বস্ত্রালয় ৫ হাজার টাকা দন্ড প্রদান করা হয়েছে। এছাড়া বিনা কারনে বাইরে বের হওয়া ও চায়ের দোকানে জড়ো হওয়ার দায়ে ১৪ জনকে ৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনার মধ্যে নিয়ম ভঙ্গ ও দোকান খোলার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে এদের অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!