সরকারী নির্দেশনা উপেক্ষা করে মহাসড়কের দখলে ব্যাটারীচালিত অটোগাড়ী | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
সরকারী নির্দেশনা উপেক্ষা করে মহাসড়কের দখলে ব্যাটারীচালিত অটোগাড়ী

সরকারী নির্দেশনা উপেক্ষা করে মহাসড়কের দখলে ব্যাটারীচালিত অটোগাড়ী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার ঠেকাতে সরকারী নির্দেশনা উপেক্ষা করে লকডাউনের চতুর্থদিন সোমবার মহাসড়কে ব্যাটারী চালিত অটোগাড়ী অহরহ চলাচল করছে। এতে করোনা ভাইরাস দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ার আশংঙ্কা রয়েছে। ব্যাটারী চালিত অটোগাড়ী চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী সচেতন নাগরিক আবুল হোসেন বিশ্বাস।



জানাগেছে, করোনার সংক্রামণ বিস্তার রোধে সরকার গত বৃহস্পতিবার লকডাউন ঘোষনা করেছেন। এ লকডাউন চলাকালিন সময়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সকল ধরনের পরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লকডাউনের চতুর্থদিন সোমবার থেকে আমতলী-কলাপাড়া, আমতলী-পটুয়াখালী মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যাত্রী বোঝাই করে ব্যাটারী চালিত অটোগাড়ী চলাচল করছে। এলে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে তারা গাড়ী চালাচ্ছেন। আমতলী উপজেলার বিভিন্ন সড়কে অন্তত ৫ শতাধিক অটো গাড়ী চলাচল করছে।

এতে করোনা ভাইরাস শহর থেকে গ্রাম ছড়ানোর আশংঙ্কা রয়েছে। দ্রুত করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে গ্রামকে রক্ষায় অটোগাড়ী চলাচল বন্ধের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

সোমাবার পটুয়াখালী- কলাপাড়া মহাসড়কের, আমতলী একে স্কুল, ঘটখালী, আমড়াগাছিয়া, সাহেব বাড়ী, মহিষকাটা, মানিকঝুড়ি, শাখারিয়া, কল্যাণপুর ও বান্দ্রা ঘুরে দেখাগেছে, সড়কে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যাটারী চালিত অটোগাড়ী অহরহ চলাচল করছে।

যাত্রী খালেক, আয়নাল ও নুরুল ইসলাম বলেন, জরুরী প্রয়োজনে আমতলী গিয়েছিলাম। অটোগাড়ীতে চলে আসছি।

আমতলী পৌর নাগরিক ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস বলেন, প্রশাসনের সামনে আমতলী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অটোগাড়ী চলাচল করছে। অটোগাড়ী চলাচল বন্ধ করা প্রয়োজন। নইলে করোনা ভাইরাস প্রত্যান্ত গ্রামে ছড়িয়ে যাবে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অটো গাড়ী চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা কওে ব্যাটারী চালিত অটোগাড়ী চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!