মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ফোন পেয়ে খাদ্য সহায়তা দিয়েছেন ইউএনও

কলাপাড়ায় ফোন পেয়ে খাদ্য সহায়তা দিয়েছেন ইউএনও

আপন নিউজ অফিস।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি কঠোর লকডাউনে কলাপাড়ায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন। নেই অনেকেরই কাজকর্ম। যেটুকু সঞ্চয় ছিল তাও বসে বসে খেয়ে শেষের পর্যায়ে পৌঁছেছে। আগামীতে কিভাবে দিন পার করবেন এ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায় নিম্ন ও মধ্যআয়ের মানুষজন।

এমত অবস্থায় ৩৩৩ নম্বরে ফোন পেয়ে অসহায় দুস্থ ৮ পরিবার খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।



এছাড়া আরো ৮৪ জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন খাদ্য সামগ্রী বিতরন করেছে। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি করে লবন দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, ৮৪ জন অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ ধরা অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদেও জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!