আমতলীতে দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে শিশুর মৃত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে শিশুর মৃত্যু

আমতলীতে দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে ৭ বছরের শিশু কন্যা আমেনা আক্তারের মৃত্যু হয়েছে।

পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছেন। মর্মান্তিক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনা ঘটেছে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে বৃহস্পতিবার সকালে।



জানাগেছে, উপজেলার চাওড়া লোদা গ্রামের হেলাল মাতুব্বরের শিশু কন্যা আমেনা তিন বছরের ছোট ভাই রবিউলের জন্য রান্না ঘরের আড়ার সাথে দোলনা বানাচ্ছিল। এমন মুহুর্তে প্লাস্টিকের রশি আমেনার গলায় আটকে যায়। ওই সময়ে ঘরে বাবা হেলাল মাতুব্বর রিকসা চালাতে এবং মা কাজল রেখা অণ্যেও বাড়ীতে ঝিয়ের কাজ করতেছিল। বোনকে ঝুঁলতে দেখে শিশুপুত্র বরিউল কান্নাকাটি করছিল। শিশু রবিউলের কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু আমেনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে।

শিশু কন্যাকে হারিয়ে পাগলপ্রায় বাবা ও মা।
শিশুর মা কাজল রেখা কান্নাজনিত কন্ঠে বলেন, মোর কি অইবে। মোর সোনার ময়নাডা এইরহম চইল্ল্যা গেল। কেন মুই মানষের মারতে কাম হরতে গেলাম। ও আল্লাহ মোর সোনাডারে মোর কোলে ফিরাইয়্যা দে।

শিশু কন্যার চাচা শহীদুল গাজী বলেন, ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে শিশু আমেরা রশির সাথে আটকে মারা গেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শিশু কন্যা আমেনা ছোর ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!