মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

কলাপাড়ায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

আপন নিউজ বিশেষ প্রতিবেদক।। কলাপাড়ায় বাবার কাছে হাত খরচের টাকা চেয়ে না পেয়ে ছেলে সোহাগ বেপারী (২২) অভিমান করে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে

আত্মহত্যা করেছে। রবিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দর’র নিজ বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোহাগ। নিহত সোহাগ আলীপুর বন্দরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, রবিবার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে রাগ করে বাসা থেকে বের হয়। এরপর রাত ১২টায়ও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। পরে পাশে থাকা
ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

স্থানীয় সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, ‘সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।’ স্বপন শিকদার বলেন, ‘সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না।’

মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি সাসলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!