মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় গৃহবধূরের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়ায় গৃহবধূরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় লাকি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরে এ ঘটনাটি ঘটেছে।




ওই গৃহবধূ বাবা’র বাড়ির দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূ আলীপুর আব্দুল হক মুন্সীর মেয়ে।

পারিবারিক কলহের জের ধরে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারনা করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদে সে বাবার বাড়ি আলীপুরে বেড়াতে আসে। এর পর থেকেই লাকি আক্তার চিন্তিত হয়ে পরেন। মঙ্গলবার রাতে সে বাবা’র বাড়ির ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

প্রায় ৬/৭ মাস পূর্বে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর ছেলে ফোরকানের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল না।

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!