কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কব্জি কর্তন; গ্রেফতার-৩; ছাত্রলীগ সভাপতি বহিস্কার | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কব্জি কর্তন; গ্রেফতার-৩; ছাত্রলীগ সভাপতি বহিস্কার

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কব্জি কর্তন; গ্রেফতার-৩; ছাত্রলীগ সভাপতি বহিস্কার

আপন নিউজ অফিস।। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের(২৫) এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলামকে প্রধান আসামী ও তার বড় ভাই একই ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাইফুল ইসলাম রায়হানসহ ১৭ জনের নামে মামলা করা হয়। বৃহস্পতিবার রাতে গুরুতর জখম হওয়া রাকিবুল ইসলামের মা মোসা. রাহিমা বেগম কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় ৭/৮ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে।




পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে এ মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতার কৃতরা হলেন, মো. খলিল, মো. নোমান, মো. নয়ন বয়াতী। পুলিশের পৃথক দুটি দল মিঠাগঞ্জ ও নাচনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এদিকে এ হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম পাহলানকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সংসদ তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়। গত ২৯ জুলাই সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, পুলিশ তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!