গলাচিপায় করোনায় সহকারী শিক্ষা অফিসারের মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় করোনায় সহকারী শিক্ষা অফিসারের মৃত্যু

গলাচিপায় করোনায় সহকারী শিক্ষা অফিসারের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় করোনায় আক্রান্ত হয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন (৪৮) মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ জুলাই) সকাল ৭ টায় ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে তার মৃত্যু হয়।




তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের আজিজ মাতুব্বরের ৭ সন্তানের মধ্যে সকলের বড়।

উপজেলা শিক্ষা অফিসের সহকর্মীরা জানান, তিনি উপজেলার খারিজ্জমা ও চিকনিকান্দি ক্লাস্টারের দায়িত্বে ছিলেন।

জামাল হোসেনের ভগ্নিপতি শিক্ষক মো. আলাউদ্দিন জানান, মো. জামাল হোসেন পটুয়াখালীর পিটিআই রোডে পরিবার নিয়ে নিজ বাসায় বসবাস করতেন। গত ১২ জুলাই তার করোনা পজেটিভ হয় এবং ওই তারিখে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪ জুলাই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরে তার শারীরিক উন্নতির জন্য ২৭ জুলাই ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকাতেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যু বরন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাকে জানাজা শেষে আলীপুরা গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), উপজেলা প্রশাসন, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ ও শিক্ষক সমাজ শোক জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!