সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের ইসলামী ইতিহাস বিভাগের (অব:) সহকারি অধ্যাপক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ওয়াদুল হক সানু (৫৮) করোনা আক্রান্ত হয়ে রবিবার (১আগষ্ট) ১২ টার দিকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না-লিল্লাহি….রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার মাগরিব নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজের পর গ্রামের বাড়ী মহিপুর ইউনিয়নের লতিফপুর হাজী আবদুল করিম আকন ঈদগা মাঠে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবর
স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার শোক প্রকাশ করেছেন। এবং কলাপাড়ায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply