মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
ওএমএস ডিলারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকান্ড; থানায় জিডি

ওএমএস ডিলারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকান্ড; থানায় জিডি

বিশেষ প্রতিবেদক।। কলাপাড়া খাদ্য অধিদপ্তরের নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে একজন ওএমএস ডিলারের সাথে অনৈতিক

কর্মকান্ডের অভিযোগে কলাপাড়া থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে। পৌরশহরের ইসলামপুর এলাকার মোসা: মাসুমা আক্তার কলি মঙ্গলবার বিকালে কলাপাড়া থানায় এ সাধারন ডায়েরী দায়ের করেন। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সাধারন ডায়েরী দায়েরের সত্যতা স্বীকার করেছেন।




সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা মাসুমা আক্তার’র স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে দীর্ঘ ১ বছর ৬ মাস
পরকীয়ায় লিপ্ত হয়ে অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। মাসুমা তার দু’টি শিশু সন্তান নিয়ে আরিফার কাছে তার ১১ বছরের সংসার রক্ষায় অনুনয় বিনয় করায় তাকে সহ সন্তানদের মেরে ফেলার হুমকী দেয়া হয়েছে। এছাড়া খাদ্য পরিদর্শক
আরিফা সুলতানা তার পূর্ববর্তী কর্মস্থলে কারো না কারো সংসার ভেঙ্গেছে বলে সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা বলেন, ’ব্যবসায়ী মামুন হাওলাদার এর সাথে আমার সম্পর্ক নৈতিক। আমরা পরস্পর স্বামী, স্ত্রী। আমাদের বিয়ের রেজিষ্ট্রী কাবিন আছে।’

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান বলেন, ’খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ সংক্রান্ত জিডি’র কপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তর সহ উপজেলা প্রশাসনের কাছে প্রেরন করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী মাসুমা আক্তার আদালতের স্মরনাপন্ন হয়ে আইনের আশ্রয় নিতে পারেন।’

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন,’সাধারন ডায়েরীর কপি পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নিতে জেলা খাদ্য কর্মকর্তা, পটুয়াখালীকে প্রেরন করা হয়েছে।’

জেলা খাদ্য কর্মকর্তা মো: লিয়াকত আলী বলেন, ’এ বিষয়টি আমি এখনও অবগত নই। বিষয়টি লিখিত ভাবে জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!