গলাচিপায় সাংবাদিকের মাতার মৃত্যুতে শোক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় সাংবাদিকের মাতার মৃত্যুতে শোক

গলাচিপায় সাংবাদিকের মাতার মৃত্যুতে শোক

সঞ্জিব দাস, গলাচিপা।। মোহনা টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. সোহাগ রহমানের মাতা এবং রাঙ্গাবালী উপজেলা চালিতাবুনিয়া ইউনিয়নের মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের মাতা চিনাবুনিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন হাওলাদারের স্ত্রী মোসা. মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর। তিনি ৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।





মৃত্যুকালে তিনি ৪ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য এসএম শাহজাদা, সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, আপন নিউজের এস এম আলমগীর হোসেন সহ সাংবাদিকবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য ৬ আগস্ট শুক্রবার সকাল ৯টায় মরহুমার গ্রামের বাড়ি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারসূত্রে জানা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!