সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন
আমতলীতে মেয়ের বান্ধবীকে ধর্ষণ চেষ্টা; থানায় মামলা

আমতলীতে মেয়ের বান্ধবীকে ধর্ষণ চেষ্টা; থানায় মামলা

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে মেয়ের বান্ধবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা মোটর সাইকেল মিস্ত্রি শাহাদাত হোসেন তোতা মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। 

শুক্রবার রাতে আমতলী থানায় এ মামলা হয়। পুলিশ অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

জানাগেছে, যশোর জেলার কোতয়ালী থানার নাজির সংঙ্কপুর এলাকার আনোয়ার খানের ছেলে তোতা মিয়া মোটর সাইকেল মিস্ত্রি হিসেবে উপজেলার মহিষকাটা বাসষ্ট্যান্ডে কাজ করেন। কাজের সুবাদে তিনি পরিবার পরিজন নিয়ে মহিষকাটা বাসষ্ট্যান্ডে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেনীতে অধ্যায়নরত। একই শ্রেনীতে পড়–য়া তার মেয়ের বান্ধবী তার বাসায় আসা যাওয়া করতো। মেয়ের বান্ধবীর প্রতি লেলুপ দৃষ্টি পড়ে বাবা তোতা মিয়ার। প্রায়ই মেয়ের বান্ধবীকে কু প্রস্তাব দিয়ে আসছে তোতা। কিন্তু মেয়ের বান্ধবী তার কু-প্রস্তাবে রাজি হয়নি। বিষয়টি বান্ধবী ও তার পরিবারের কাছে জানায় মেয়েটি। এতে ক্ষিপ্ত হয় তোতা মিয়া। গত এক মাস ধরে ওই মেয়ে তার বাসায় আসা বন্ধ করে দেয়। শুক্রবার ওই মেয়েটি তার এক আত্মীয়ের বাড়ী থেকে মহিষকাটা আসতেছিল। পথিমধ্যে ওই দিন সন্ধ্যায় রায়বালা সড়কের নির্জন স্থানে মেয়েটিকে ধরে রাস্তার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় তোতা। মেয়ের ডাক চিৎকারে লোকজন ছুটে এলে তোতা পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে মেয়ের নানা বাদী হয়ে আমতলী থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।




ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটির নানা বলেন, তোতার মেয়ে মীম ও আমার নানতি ১০ শ্রেনীতে চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। লেখাপড়ার সুবাদে আমার নাতনি বান্ধবীর সাথে তার বাসায় যেত। ওই সুযোগে আমার নাতনিকে তোতা মিয়া কু-প্রস্তাব দেয়। কিন্তু আমার নাতনি তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে আমার নাতনিকে তোতা ধর্ষণ চেষ্টা চালিয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেফতার চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!