মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র
দুই হাজার তাল গাছের চারা রোপণ করলেন কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি

দুই হাজার তাল গাছের চারা রোপণ করলেন কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি

এইচ এম মাইনুল ইসলাম (কুয়াকাটা)।। বজ্রপাত ঠেকাতে ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রায় দুই হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে ‘কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।




মঙ্গলবার (১০ আগষ্ট ) সকাল ৮ টায় কুয়াকাটা ৪ নং ওয়ার্ড পশ্চিম সামাজিক উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি’ এর আয়োজনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়াকাটা বন্ধুমহল সোসাইটির উপদেষ্টা হাজী মুহাম্মাদ হাসনুল ইকবাল। এর পর কুয়াকাটা মুক্তিযোদ্ধা মুহাম্মাউল্লাহ সড়ক থেকে শুরু করে শরীফপুর পর্যন্ত সড়কের দুই পাশে তিন হাজার তাল গাছের চারা রোপণের করেন সংগঠনের সদস্যরা।

বন্ধুমহল সোসাইটির উপদেষ্টা হাজী মুহাম্মাদ হাসনুল ইকবাল বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই।
এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি ক্লাবের উপদেষ্টা মোঃ হাবিব গাজী, কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি ক্লাবের উপদেষ্টা মাওলানা হারিছুর রহমান, কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি ক্লাবের সভাপতি মোঃ আল- আমিন খান ও সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জবিউল্লাহ ও সংগঠনটির উপ অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম রাসেল প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!