আমি নির্দোষ, তদন্তে অপরাধী প্রমাণিত হলে মেয়রের পদ ছেড়ে দেব | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আমি নির্দোষ, তদন্তে অপরাধী প্রমাণিত হলে মেয়রের পদ ছেড়ে দেব

আমি নির্দোষ, তদন্তে অপরাধী প্রমাণিত হলে মেয়রের পদ ছেড়ে দেব

বরিশাল অফিসঃ বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ১৮ আগস্ট রাতের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একই সঙ্গে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তিনি।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যার পর নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র এসব দাবি জানান।




তিনি বলেন, সত্য চাপা রাখা যাবে না। সত্য উদ্ঘাটিত হবেই। আগেই বলেছি আমি যদি অন্যায় করি মেয়রের চেয়ারে বসার অধিকার নেই। আমি আওয়ামী লীগ দল করি। আমার কারণে দলের কোনো ক্ষতি হলে দল ছেড়ে চলে যাব। সেদিন রাতের পুরো ভিডিওটা আমি দেখতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। বিচার বিভাগীয় তদন্ত চাই। তদন্তে অপরাধী প্রমাণিত হলে মেয়রের পদ ছেড়ে দেব।

পরিচ্ছন্নতাকর্মীদের নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ রাখার প্রসঙ্গে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন দেখে আমার চোখে পানি চলে আসে। তারা আমাকে ভালোবেসে গ্রেফতার আতংক উপেক্ষা করে রাস্তায় নেমেছেন।

তিনি নগরীর বর্জ্য অপসারণের কার্যক্রম চালিয়ে যেতে পরিচ্ছন্নকতার্মীদের অনুরোধ জানান।

ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় করা দুটি মামলায় গ্রেফতারের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমি প্রস্তুত আছি। আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি পরিচিত লোক। আমাকে বাংলাদেশের মানুষ চেনেন। আমি পালিয়ে যাব না। আমাকে বললেই থানায় গিয়ে হাজির হবো।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!