মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র
গলাচিপার কোটখালী সিলভারের আলোয় হাসছে

গলাচিপার কোটখালী সিলভারের আলোয় হাসছে

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা পৌর শহর থেকে ১৪ কিলোমিটার দূরে কোটখালী বাজার।




গলাচিপায় সিলভারের হাঁড়ি-পাতিলসহ নানা সামগ্রী এখানে তৈরি হচ্ছে। উপজেলা ও জেলায় সিলভার সামগ্রীর ব্যাপক চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে এ পেশায় জড়িত শ্রমিকরা। সরকারি সহযোগিতা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে এই শিল্প উপজেলা ও জেলার চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার কোটখালী বাজার এলাকার জুলাইবিব মেটাল সিলভার ফ্যাক্টরির মালিক মো. গোলাম আজম বলেন, মেশিন চালু করার পর সিলভারের আকার অনুযায়ী ডাই সার্কেল লাগানো হয়। আকৃতি ঠিক করে ফিনিশিং করা হয়। পরে মোটা রড বগলে চেপে কখনো সোজা করে আবার কখনো শরীর বাঁকা করে সজোরে ঠেলা দিয়ে তৈরি করা হয় সিলভারের হাঁড়ি পাতিল। তিনি আরও বলেন, সিলভারের হাঁড়ি-পাতিল তৈরির প্রধান কাঁচামাল সিড ঢাকা থেকে আনা হয়। পরে আকার অনুসারে কেটে নানা সামগ্রী তৈরি করা হয়। প্রতিটি বড় পাতিল তৈরিতে ৪ মিনিট, মাঝারি সাইজের ২ মিনিট এবং ছোট সাইজের পাতিলে ১ মিনিট সময় লাগে। এ ছাড়া কড়াই তৈরিতে ১ মিনিট, ঢাকনা তৈরিতে ৫ মিনিট, কলস তৈরিতে ৫ মিনিট সময় লাগে।

একই কারখানার শ্রমিক সুজিত বলেন, আমাদের কারখানায় তৈরি করা সিলভারের নানা সামগ্রী গলাচিপা, দশমিনা, বাউফল, রাঙ্গাবালী উপজেলায় বিক্রি হয়। এ সকল এলাকায় প্রচুর চাহিদা রয়েছে। আমরা গ্রাহকের চাহিদা মতো মালামাল দিতে পারি না। উৎপাদন কম হওয়ায় এ সমস্যা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমরা এ কারখানায় মাসিক বেতনে চাকরি করছি। তিনটি মেশিনে ৫ জন কাজ করি।

একই কারখানার শ্রমিক মো. কামাল বলেন, সিলভারের হাঁড়িপাতিল তৈরির পর দাগ তোলার জন্য অ্যাসিডের পানিতে তা ধুতে হয়। পানিতে ধোঁয়ার কারণে মালামাল থেকে দাগ চলে যায়। পরে তা রোদে শুকানো হয়। এরপর পাইকারদের মাধ্যমে তা খুচরা বিক্রেতার কাছে চলে যায়। তারপর খুচরা বিক্রেতার কাছ থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে যায় আমাদের এ পণ্য।

গলাচিপা পৌরসভার ব্যবসায়ী ওয়ালিদ ট্রের্ডাস এর মালিক মো. মেহেদী হাসান সিজার বলেন, আমাদের দোকানে সিলভারের মালামালের অনেক চাহিদা রয়েছে। আমি সিলভারের হাঁড়িপাতিলের যে পরিমান অর্ডার দেই সে পরিমান মাল তারা আমাকে দিতে পারে না। প্রতি কেজি ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা দরে খুচরা বিক্রি করা হয়।

উপজেলার কোটখালী বাজারের বাসিন্দা গোলাম মাহমুদ স্বপন বলেন, সিলভারের ফ্যাক্টরি শুরুর পর থেকে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, সরকার সব জায়গায় সহযোগিতা করে থাকে বিশেষ করে স্থানীয় পর্যায় শিল্পের ক্ষেত্রে। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোন সুযোগ থাকে তাহলে আমরা সেটা করে দেব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!