মরহুম ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন’কে গলাচিপা আ.লীগের শেষ শ্রদ্ধা নিবেদন | আপন নিউজ

রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক স্থানে দুই যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ বরগুনা-১ আসনে পোষ্টার ছাড়া নির্বাচন পাঁচবার সাংসদ হয়েও বরগুনার উন্নয়ন হয়নি”- আমতলীতে নজরুল ইসলাম মোল্লা কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
মরহুম ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন’কে গলাচিপা আ.লীগের শেষ শ্রদ্ধা নিবেদন

মরহুম ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন’কে গলাচিপা আ.লীগের শেষ শ্রদ্ধা নিবেদন

সঞ্জিব দাস গলাচিপাঃ গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক সভাপতি ও জি এস পানপট্টি ইউনিয়নের সৈয়দ হাওলাদার বাড়ির কৃতি সন্তান কুতুব উদ্দিন এর মৃত্যুতে গলাচিপা উপজেলা আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সারে নয়টার দিকে প্রথম জানাযা ও শেষ শ্রদ্ধা নিবেদন করেন।




এসময়ে উপজেলা আ.লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি মুজিবর রহমান, কেন্দ্রীয় আয়ামী যুবলীগের সহ সম্পাদক মু. মামুন আজাদ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি ১৩ সেপ্টেম্বর সোমবার রাত ২-৪৫ মিঃ এর সময় ঢাকার এভারগ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে মরহুমের বয়স ছিলো আনুমানিক (৭৫) বছর। বুধবার সকাল দশটায় তার নিজ বাড়ি পানপট্রি গ্রামে শেষ জানাজা শেষে পাররিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু সাহিন শাহ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় গভীর শোকাহত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!