কলাপাড়ায় শেষ সময়ে চড়া মূল্যে ইলিশ বিক্রি | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় শেষ সময়ে চড়া মূল্যে ইলিশ বিক্রি

কলাপাড়ায় শেষ সময়ে চড়া মূল্যে ইলিশ বিক্রি

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় ’মা’ ইলিশ রক্ষায় ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞার আগের দিন রবিবার বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত চড়া মূল্যে ইলিশ বিক্রি হয়েছে। কম মূল্যে ইলিশ কেনার আশায় অনেক গ্রাহককে ইলিশ বাজারে ঘোরাঘুরি করতে দেখা গেলেও দাম ছাড়েনি বিক্রেতারা। পৌরশহরের এতিমখানা, সদর রোড এবং নতুন বাজার পয়েন্টে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। জাটকা থেকে শুরু করে অন্ততঃ দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা ইলিশের এক ফুট থেকে দেড় ফুট উপরে বৈদ্যুতিক বাল্ভ দেয়ায় ইলিশ গুলোকে চকচকা দেখা গেছে। তবে শেষ পর্যন্ত দাম না কমানোর কারনে অনেকে নিরাশ হয়ে বাড়ী ফিরেছেন। ওই বাজার গুলো ঘুরে দেখা গেছে, ১২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ ১৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। ১ কজি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ১২০০ থেকে ১১০০ টাকা কেজি দরে। এছাড়া ৬০০ থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে। এছাড়া জাটকা ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে বলে জানা গেছে।




ক্রেতা বেল্লাল হোসেন জানান, সে বিকেলে যে ইলিশ ১২০০ টাকা কেজি দেখেছেন,সন্ধ্যায় ক্রেতা সমাগম বেড়ে যাওয়ায় তা বিক্রি হয়েছে ১৪০০ টাকায়। রাত বাড়ার সাথে সাথে এর মূল্যও ক্রমাগত বাড়তে থাকে।

বিক্রেতা মো.হারুন জানান, আসলে এ বছর তেমন কোন ইলিশ সাগরে ধরা পড়েনি,ফলে যাও পাওয়া যাচ্ছে তাও বেশী দামে বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় ইলিশ শিকার পরিবহন,বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংশ্লিষ্ট মন্ত্রানালয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!