কলাপাড়ায় ঋন খেলাপীর দায়ে ১ চেয়ারম্যান সহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় ঋন খেলাপীর দায়ে ১ চেয়ারম্যান সহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

কলাপাড়ায় ঋন খেলাপীর দায়ে ১ চেয়ারম্যান সহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঋন খেলাপীর দায়ে এক চেয়ারম্যান সহ ৬ প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার মনোনয়ন ফরম বাছাই শেষে রিটার্নিং অফিসার মো. আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা হলেন চাকামইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: মকবুল হোসেন হাওলাদার, টিয়াখালী ইউনিয়নে সংরক্ষিত ৩ আসনের নারী প্রার্থী জায়েদা বেগম, চাকামইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো: জামাল হোসেন, নীলগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুর রউফ ফকির, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আ: মালেক শরীফ এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো: ছালাম হাওলাদার।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আবদুর রশিদ জানান, ঋন খেলাপীর দায়ে এদের প্রার্থীতা বাতিল ঘোষনা করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে এরা আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!