মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে জোরপুর্বক জমির ধান কেটে নিয়েছে ভুমিদস্যুরা

তালতলীতে জোরপুর্বক জমির ধান কেটে নিয়েছে ভুমিদস্যুরা

আমতলী প্রতিনিধিঃ ৫০ বছরের ভোগ দখলীয় জমির ধান জোরপুর্বক ভুমিদস্যু নজরুল বিশ্বাস, শাহজাহান ও খালেক শরীফ কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মোঃ আইউব আলী ফরাজী ও হারুন মুন্সি এমন অভিযোগ করেন। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, ১৯৭০ ও ৭১ সালে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী মৌজার ৮ একর ২৪ শতাংশ জমি মোঃ আফাজ উদ্দিন চাপরাশী, মোক্তার আলী ফরাজী ও আব্দুল গনি হাওলাদার নিলাম সুত্রে ক্রয় করেন। গত ৫০ বছর ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছে। ওই জমির ধান শনিবার ভুমি দস্যু নজরুল বিশ্বাস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জোরপুর্বক কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেন জমির মালিক আইউব আলী ফরাজী ও হারুন মুন্সি। সন্ত্রাসীদের ভয়ে জমির মালিকরা ধান কর্তণে বাঁধা দিতে সাহস পাচ্ছে না। ভুমিদস্যুদের কর্মকান্ডে এলাকার মানুষ আতঙ্কিত বলে জানা স্থানীয়রা।

অভিযোগ রয়েছে নজরুল বিশ্বাসের নেতৃত্বে একটি ভুমি দস্যু বাহিনী এলাকায় জোরপুর্বক জমি দখল করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, নজরুল বিশ্বাস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জোরপুর্বক জমির ধান কেটে নিয়েছে। তাদের ভয়ে কেউ ওই জমিতে ধান কর্তণে বাধা দিতে সাহস পায়নি।

শনিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, নজরুল বিশ্বাসের নেতৃত্বে তার লোকজন ধান কেটে নিয়ে যাচ্ছে। তাদের ভয়ে কেউ ধান কর্তণে বাধা দিতে সাহস পাচ্ছে না।

জমির মালিক মৃত্যু মোক্তার হোসেন ফরাজীর ছেলে আইউব আলী ফরাজী বলেন, ভুমি দস্যু নজরুল বিশ্বাস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী জোরপুর্বক আমার জমির ধান কেটে নিয়েছে। ভুমি দম্যুরা আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা জীবন নিয়ে সঙ্কিত।

ভুমিদস্যু মোঃ নজরুল বিশ্বাস ধান কাটার কথা স্বীকার করে বলেন,আমাদের জমির ধান আমরাই কেটে নিয়েছি।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!