রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন; ৪ জনের কারাদণ্ড | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন; ৪ জনের কারাদণ্ড

রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন; ৪ জনের কারাদণ্ড

সঞ্জিব দাস, গলাচিপাঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন থেকে বহিরাগত চারজনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ দণ্ড দেন। দণ্ড প্রাপ্তরা হলেন রাঙ্গাবালীর পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার খারিজ্জমা গ্রামের শাকিল (৩৩), একই গ্রামের সজিব চৌধুরী (৩২), কল্যাণ কলস গ্রামের আল-আমিন (৩০) ও কলাগাছিয়া গ্রামের সোহাগ মিয়া শাকিল (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার দায়ে তাদের আটক করা হয় এবং এ দণ্ড দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!