কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

আপন নিউজ অফিসঃ বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি পৌর শহরে প্রদক্ষিণ শেষে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে পথসভা অনুষ্ঠিত হয়।

এ পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর হুমায়ুন কবির, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, শহিদুল ইসলাম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ যুবরাজ, উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, উপজেলা যুবলীগ নেতা রতন, জনি সহ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!