সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র
মির্জাগঞ্জ দরবারে যাওয়া হলো না মা ও ছেলের; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মা ও ছেলে নিহত

মির্জাগঞ্জ দরবারে যাওয়া হলো না মা ও ছেলের; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মা ও ছেলে নিহত

আমতলী প্রতিনিধিঃ মির্জাগঞ্জ দরবারে যাওয়া হলো না মা ও ছেলের। পিকআপের চাপায় পিষ্ট হয়ে মা নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মোঃ রাকির (১৬) লাশ হয়ে ফিরলেন বাড়ীতে। পুলিশ পিকআপ চালক মোঃ নুর আলমকে (৩৩) আটক ও পিকআপ জব্দ করেছে। ঘটনা ঘটেছে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় সোমবার সকাল পৌনে আটটার দিকে।

জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তার ভাই সিদ্দিক পাহলানকে বলতে তার বাড়ীতে হেটে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ (চট্টমেট্রো-ন-১১-৯০৬৩) একটি মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে পথচারী মা নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিবকে চাপা দেয়। পিকআপের চাপায় মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পিকআপ চালক মোঃ নুর আলম পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক এবং পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় আমতলী থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক পিকআপ চালকের বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাউশচারা গ্রামে। তার বাবার নাম মোঃ নুর আহম্মেদ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, পিকআপ একটি মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছে।
নিহত নুরুন্নাহারের চাচা মোঃ খলিলুর রহমান বলেন, মির্জাগঞ্জ দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভাই সিদ্দিক পাহলানের কাছে বলতে তার বাড়ীতে যাওয়ার পথে পিকআপের চাপায় পিষ্ট হয়ে আমার ভাতিজি ও নাতি নিহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় রহমান বলেন, হাসপাতালে আনার পুর্বেই মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চালক মোঃ নুর আলমকে গ্রেফতার এবং পিকআপ জব্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!