বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
কলাপাড়ায় লাইসেন্সবিহীন করাত কল বন বিভাগের অনৈতিক কাজের ফসল

কলাপাড়ায় লাইসেন্সবিহীন করাত কল বন বিভাগের অনৈতিক কাজের ফসল

মো. এনামুল হকঃ কলাপাড়ায় লাইসেন্স বিহীন করাত গড়ে উঠেছে। এ সকল করাত কলে বন বিভাগের সংরক্ষিত বনান্জ্ঞাল থেকে গাছ কেটে রাতের আঁধারে করাত কলে চিড়াই করা হচ্ছে।এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার ১২ টি ইউনিয়ন ২টি পৌরসভায় প্রায় ৭৯টি করাতকল রয়েছে।তার মধ্যে মহিপুর রেন্জ্ঞে ৪১ টি করাতকলের ৪ টিতে লাইসেন্স রয়েছে, বাকী ৩৭ টি লাইসেন্স বিহীন, কলাপাড়ায় ৩৮ টির মধ্যে ৩১ টিতে লাইসেন্স রয়েছে বাকী ৮ টিতে লাইসেন্স বিহীন।মোট ৪৫ টি করাত কলের অনুমোদন লাইসেন্স নেই। ওই অবৈধ করাত কল বন্ধ ও উচ্ছেদ করার জন্য কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার নিবাসী আবদুল বারেক মৃধার পুত্র মোঃ হেমায়েত উদ্ধিন হিরন মৃধা ৬ ফেব্রুয়ারী বিভাগীয় বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা, জেলা প্রশাসক, পটুয়াখালী লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করের, উপজেলার বানাতিবাজার সংলগ্ন, পায়রা বন্দরে অধিগ্রহনের ১৭৩ নং খতিয়ানের ১৬৫ নম্বর দাগে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে মহল্লাপাড়া নদী ঘেষে এফরান তালুকদারের পুত্র মোঃ আবদুল রশিদ তালুকদার, বানাতিবাজার পুরাতন ব্রীজ সংলগ্ন পশ্চিম পাড়ে,আবদুল খানের পুত্র মোঃ বাবুল খান, লালুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল জববার মোল্লার পুত্র মোঃ ছিদ্দিকুর রহমান, বানাতিবাজার পুর্ব পাশ্বে ভাই ভাই স্বমিল,মাহাতাব উদ্দিন,নিয়ম কানুনের কোনো তোয়াক্কা না করে করাতকল নির্মান করেছে। ওই অবৈধ করাতকলের কোনো লাইসেন্স নেই। ঐ সকল অবৈধ করাতকলে প্রতিনিয়ত বন বিভাগের সংরক্ষিত বনান্জ্ঞাল থেকে গাছ কেটে রাতের আঁধারে করাত কলে চিরাই করা হচ্ছে। অবৈধ করাতকল মালিকদের শক্তির কাছে বনবিভাগ কর্মকর্তারা অসহায়। বনবিভাগের কর্মকর্তারা উর্ধতন কর্মকর্তাকে অবৈধ করাতকলের, লাইসেন্স বিহীন, অনুমোদন বিহীনদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার জন্য বারবার চিঠি চালাচালি করে কোনো সুফল মিলেনি বলে বনবিভাগ সুত্রে জানা গেছে।

নামে প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা জানান,নদী কমিশন সচিব পত্রালাপে অবৈধভাবে নিমির্ত করাত কল উচ্ছেদের ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা জেলা প্রশাসক পটুয়াখালী, বারবার চিঠি দেয়া সত্বেও অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান হচ্ছে না। রেন্জ্ঞ কর্মকর্তাবৃন্দ আক্ষেপ করে বলেন, এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা,জেলা প্রশাসকের কাছে বহুবার চিঠি দিয়েছেন, কোনো সুফল না পেয়ে বন বিভাগ হতাশ। লাইসেন্স বিহীন করাত কলগুলো বন বিভাগের বিশেষ আশীর্বাদপৃষ্ঠ বলে জানা গেছে,করাত কলের স্বচ্ছতা আনায়নের জন্য মাঝে মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার বিষয় থাকলেও তা হচ্ছে না।এ বিভাগে অবৈধ করাত কলের বৈধকরন বা লাইসেন্স গ্রহনের বাধ্যবাধকতার প্রশ্নে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করছে না বলে অভিযোগ রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!